মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

ক্যাপটেন হতে না পারায় পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যালয়ের ক্লাস ক্যাপটেন হতে না পারায় মুমতিয়া ফারিয়া প্রমি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রমি উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্যাপটেন নির্বাচন ছিল। এ নির্বাচনে প্রমি হেরে যায়। তাই লজ্জায় সে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে।

বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপটেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয়ার বিষটি দুঃখজনক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত না করার জন্য তার পরিবার জেলা প্রশাসক বরবার আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com