বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু ডিবি পুলিশের অভিযানে ২ মাদক কারবারি আটক

সুনামগঞ্জ পৌরসভায় দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র নাদের বখত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৮৯ বার পঠিত

মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ : মনোনয়নপ্রত্যাশীদের নৌকা প্রতীক হাসিলের ম্যারাথন দৌড়ের শেষ পর্যায়ে এসে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান মেয়র নাদের বখতের হাতেই নৌকা তুলে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সংগঠক হুসেন বখতের পুত্র ও প্রয়াত পৌর মেয়র আয়ূব বখত জগলুলের ভাইকে দ্বিতীয় মেয়াদে নৌকা দেওয়ায় উল্লসিত দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুরসহ দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য পৌরনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ছাতক পৌরসভায় বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আর জগন্নাথপুর পৌরসভায় বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়াকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে, নাদের বখতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার খবরে শুক্রবার রাত ৮টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শহরে আনন্দ-উল্লাস ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। তারা ‘নৌকা, নৌকা’ স্লোগানে প্রকম্পিত করেছেন রাজপথ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাদের বখতকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভায় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস।
ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com