রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি বিশ্বজ্যোতি সম্পাদক সোহেল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৬৫৮ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট (কালেরকন্ঠ)। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল (যুগভেরী)।

শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপক চন্দ্র বনিক। এবং সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী নার্গিস আক্তার।

নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন (বাংলাদেশ প্রতিদিন), কাওছার ইকবাল (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন (খোলাচিটি), এম এ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী (দিনের শেষে), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলানিউজ২৪.কম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ (বাংলাদেশ বেতার), এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ আলী, সরফরাজ আলী বাবুল, আ.ফ.ম আঃ হাই ডন, আব্দুর রব, সনেট দেব চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com