বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাধবপুরের ধর্মঘরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ১৯৯৭/৭ এর পিলারের সস্তামোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটম অটোরিক্সাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, মাধবপুর উপজেলার সস্তামোড়া গ্রামের চান্দ আলীর পুত্র মন্নর আলী (২৭) ও একই এলাকার বিল্লাল মিয়ার পুত্র হৃদয় মিয়া (২০)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, বিজিবির নায়েক হামিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুই চোরাকারবারীসহ বেশ কিছু ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ২২১ পিস ভারতীয় লেকটোজেন, ৭২০ পিস ভারতীয় নেহার মেহেদী। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনী পক্রিয়া শেষে মাধবপুর থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com