রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

কর্মহীন অসহায়দের মাঝে হাজী শফিকুল ইসলামের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪৫১ বার পঠিত

হাজী আব্দুল বাছিত আরব আমিরাত থেকে।।করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন গৃহবন্ধী হয়ে পড়া দরিদ্র ও দিনমজুর মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগের সভাপতি  হাজী শফিকুল ইসলাম। প্রতিদিন পরিচ্ছন্নকর্মীসহ নানা পেশার লোকজনের মধ্যে এ খাদ্য সামগ্রী   বিতরণ করেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটময় মুহূর্তে কর্মহীন মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত এর বাংলাদেশ এর  বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠান। হাজী শফিকুল ইসলাম এর হাতে গড়া কয়েকটি সংগঠন আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে শ্রমজীবী মানুষের পাশে। এই করোনা সংকটের মুহূর্তে আরব আমিরাত এর শারজাহ এর বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষদের জন্য  সপ্তাহব্যাপী খাবারের আয়োজন করে চলেছে। কোন প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজ তহবিল থেকে এই কার্যক্রমে প্রতিদিন ২৫০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। খাদ্যসামগ্রী বিতরণকালে দেখা যায়,শারজাহ আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল এর নেতৃত্বে একদল তরুণ স্বেচ্ছাসেবীরা খাবার প্যাকেজিং করে দলীয় নেতাকর্মীদের নিয়ে শারজাহের বিভিন্ন স্থানে  খাবার  বিতরণ করেন ।

এ প্রসঙ্গে তিনি বলেন,যতদিন আল্লাহ আমাকে বাছিয়ে রাখবেন কোন স্বার্থ ছাড়াই অসহায় মানুষদের জন্য কাজ করে যাব, সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য বিশ্বজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় প্রবাসে থাকা নানা জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় অনেকেই খাদ্য সংকটে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার ডাকে সাড়া দিয়ে এ সহযোগিতা করছি । তিনি সমাজের সকল বিত্তশালীদের দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াতে আহবান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com