শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

খাবার দিয়ে ঘরে থাকার আহবান জানাচ্ছেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

ফারজানা আক্তার ॥ করোনা পরিস্থিতেতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের পাশে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ পরিস্থিতির শুরু থেকে প্রায় প্রতিদিন নিজের নির্বাচনী এলাকার আওতাধীন তিনটি উপজেলার একাধিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সকলকে ঘরে থাকার আবান জানান আবু জাহির। প্রতিদিনের সচেতনতামূলখ কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় সবার হাতে চাল, ডাল ও আলু তুলে দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকা নিশ্চিতের আহবান জানান।

এমপি আবু জাহির বলেন, যেহেতু এই ভাইরাসের এখনও কোন চিকিৎসা আবিস্কার হয়নি, তাই সচেতনতার কোন বিকল্প নেই। মরণঘাতি করোনার সংক্রমন থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত ঘনঘন সাবান পানি দিয়ে হাত পরিস্কার করুন। এ সময় তেঘরিয়া ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ সকল ইউপি সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com