সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মাধবপুর করোনায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলা জুড়ে ক্ষেতে পেকে আসতেছে সোনালী ধান। ফসল ঘরে তোলার অপেক্ষার প্রহর গুনছেন মাধবপুরের কৃষাণ-কৃষাণী।
বৃহস্পতিবার ৯ এপ্রিল মাধবপুর উপজেলা বিভিন্ন জায়গাতে ঘুরে দেখা যায় ক্ষেতে ধান পাকা শুরু হয়েছে কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষক-শ্রমিকসহ সবাই ঘরমুখো। ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। মাত্র কয়েকদিন পরই পুরোপুরি ধান কাটা শুরু হবে। ৫শ টাকা দৈনিক শ্রমমূল্যেও মিলছে না ধান কাটার শ্রমিক। ফসল ভালো হওয়াতে কৃষকরা খুশি। সে খুশি যেন আর স্থায়ী হতে পারছে না।
আরেক কৃষক জানান, আমি ব্যাংক থেকে লোন উঠিয়ে এই বার প্রায় ১৮০ শতকে বোর ধান আবাদ করেছি সময় মত ধান ঘরে না তুলতে পারলে আর্থিক ক্ষতিতে পরতে হবে ও ব্যাংক লোন পরিশোধ করতে পারব না।

উপজেলা উপ-কৃষি কর্মকর্তা তাপস চন্দ্র দেব জানান, মাধবপুর উপজেলায় এই বছরের বোরো ১১৫০০ হেক্টর জমিতে ধান চাষ করেছে কৃষকরা। এই পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকটে প্রায় কোটি কোটি টাকার ধানের ক্ষতি হতে পারে বলে জানান এবং দেশে করোনা দূর্যোগ কাটিয়ে উঠলে কৃষকদের আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com