বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

শায়েস্তাগঞ্জ ফজল তালুকদারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৬৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদারের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া  অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ বুধবার যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিকেলে বাড়ি বাড়ি গিয়ে শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিভিন্ন ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

যুবলীগনেতা ও তার সমর্থকরা হাতে হাতে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন

খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক টিএম আফজাল হোসেনসহ যুবলীগের নেতাকর্মীরা। এসময় ফজল উদ্দিন তালুকদার জানান, সরকারের পাশাপাশি আমরা এ খাদ্যসামগ্রী বিতরণ করছি। তিনি বলেন করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার অধিকাংশ লোকজন কর্মহীন। লোকজন ঘর থেকে বের হতে না পেরে মানববেতর জীবনযাপন করছে এমন খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী আমার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

এপর্যন্ত ৫শতাধিক পরিবারকে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ যেসকল কর্মহীন অসহায় পরিবার রয়েছে তাদের সবাইকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বিতরণ চলমান রয়েছে । এছাড়া তিনি জনসাধরণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com