বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে করোনা সতর্কতা: সামাজিক দূরত্ব বজায় রাখতে সরানো হল বাজার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৩৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : করোনা ভাইরাস ছড়াচ্ছে সর্বত্র। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।করোনা মোকাবিলায় মানুষের দূরত্ব বজায় রাখাই সেরা ঔষুধ। সেজন্যে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছে সরকার। বহু ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। আর তাই এবারে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার বাজার অন্যত্র সরিয়ে দেওয়া হল। সরিয়ে আনা হল মাধবপুর পৌরসভার স্টেডিয়াম মাঠে।

আজ, বুধবার (৮এপ্রিল) মাধবপুর স্টেডিয়ামের সেখানেই বসান হল মাধবপুর পৌরসভার বাজার। মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভা বাজারের ঠিকানা বদল করা হল।নির্দিষ্ট দূরত্বে বসানো মাধবপুর বাজারের সবজি, শুটকি, পান সুপারি, মাছ সহ সব খোলাবাজার বসবে মাধবপুর পৌর স্টেডিয়াম মাঠে। বাজার বসবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা আগের ঠিকানায় বাজারে পারস্পরিক দূরত্ব মানা হচ্ছিল না। বিষয়টি নজরে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সবজি ব্যবসায়ীকে নির্দিষ্ট দূরত্বে বসতে দেওয়া হয়েছে। একটি সবজি দোকানের ওপর অন্য দোকান নয়। ঘাড়ের ওপির নিঃশ্বাস আর ফেলতে দেওয়া হবে না। ক্রেতাদেরও বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকী মাস্ক পড়াও বাধ্যতামূলক করা হয়েছে।’ তিনি আরও জানান,মাধবপুর বাজারের ফুটপাতে কোন প্রকার দোকান বসবে না।অাইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com