বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে চালু রয়েছে অর্ধশতাধিক শিল্প কারখানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪৩৩ বার পঠিত

আবুল হাসান ফায়েজ

করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশে অঘোষিত লকডাউন চললেও হবিগঞ্জের মাধবপুরে প্রতিষ্ঠিত অর্ধশতাধিকের শিল্প-কারখানা রয়েছে সচল। চা বাগানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত শ্রমিক প্রতিদিন গাদাগাদি করে নিজস্ব বাস, লেগুনাসহ বিভিন্ন পরিবহনে করে কারখানাতে কাজে যোগ দিচ্ছে। এতে বড় ধরণের করোনা ঝুঁকিতে রয়েছে শ্রমিকেরা।

এদিকে সোমবার মাধবপুরের পার্শ্ববর্তি চুনারুঘাটের পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে ১ শ্রমিক করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবরে এমনিতেই পুরো জেলা জুড়ে করোনা আতঙ্ক বিরাজমান। এর মাঝে কল-কারখানা বন্ধ না হওয়ায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার যমুনা ইন্ডাট্রিয়াল পার্ক, স্টার ফরসোলিন, বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস, চারু সিরামিকস, আর কে কয়েল ফ্যাক্টরি, স্টার সিরামিক্স, পাইওনিয়ার ডেনিমস লিঃসহ অধিকাংশ ফ্যাক্টরিতে কেবলমাত্র মাস্ক ব্যবহার করে শ্রমিকদের কাজে যোগ দিচ্ছে। একইভাবে বের হচ্ছে করোনা প্রতিরোধক কোনো কিছু ব্যাবহার না করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানান- মাধবপুরে স্থাপিত অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিক ইউনিয়ন নেই। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের সুয়োগ না থাকায় চাকরি হারানোর ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে অফিসারদের নির্দেশে কাজে যোগ দিতে হচ্ছে। শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ারেই রয়েছে।

এ বিষয়ে স্টার ফরসোলিনের এডমিন ম্যানেজার সৈয়দ শাহাদত হোসেন জানান- এখনো প্রশাসনিকভাবে কোম্পানি বন্ধের কোন নির্দেশনা পাইনি। প্রতিটি শ্রমিকের পর্যাপ্ত পরিমান নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান- কোন সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কাজ পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখা হবে, যদি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য তথা করোনা ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com