মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির ১ যাত্রী নিহত, আহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬১১ বার পঠিত

সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিক্সাতে থাকা ১ জন নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত হলো শায়েস্তা গঞ্জ উপজেলার চানপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে নোমান মিয়া (৩২)। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহি বাস যাওয়ার পথে মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় একটি সিএনজি রাস্তা পারাপারের সময় সিএনজিটিকে ধাক্কা দিলে ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে নোমান মিয়া মারা যান। এ ঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com