রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

চুনারুঘাটে টমটমের চাকায় পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু: দাফন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবু নাঈম আকাশ(১৪) টমটমের চাকায় পৃষ্ট হয়ে মারা গেছে।ইন্নালিল্লাহি….রাজিউন।রবিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলার আমতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,সে একটি টমটমযোগে আমতলী বাজার যাওয়ার পথে চলন্ত গাড়ী থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি টমটমের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।উপজেলার পাইকপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের একমাত্র ছেলে আকাশ।পৌর শহরের বড়াইলে তাদের বর্তমান ঠিকানা।মরহুমের জানাযার নামাজ আজ বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে উপস্থিত মুসল্লীয়ানের একাংশ।

জানায়ায় উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন,পৌর কাউন্সিলর আলহাজ্ব আরজু মিয়া,উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার,ইঞ্জিনিয়ার আবুল কালামসহ শতশত মুসল্লীয়ান।জানাযা শেষে নিহতের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com