মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

মাধবপুর উপজেলার রাজাপুরে বাহাদুর মিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥মাধবপুর উপজেলার রাজাপুরে বাহাদুর মিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র নিহত বাহাদুর মিয়ার ছোট ভাই আইনজীবি সহকারী জামাল মিয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৬ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলো একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়া, তার ভাই মিলন মিয়া, বাছির মিয়া, হেবজুর মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, আব্দুর রউফ ও হুমায়ুন আখঞ্জি। বিচারক মামলাটি আমলে নিয়ে আজ মঙ্গলবার আদেশ দেয়ার জন্য ধার্য্য করেন।

মামলার বিবরণে জানা যায়, উল্লেখিতরা ১২ ফেব্র“য়ারি রাতে নিহত বাহাদুরকে অক্ষত অবস্থায় তুলে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর বাড়িতে দিয়ে যায় এবং প্রচার কওে সে অসুস্থ হয়ে মারা গেছে। তরিগড়ি করে দাফন করার চেষ্টা করা হলে বাদিও সন্দেহ হয়। এছাড়া নিহত বাহাদুরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতে বাদীর সন্দেহ আরও ঘণিভূত হয়। এক পর্যায়ে বাদী মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিয়ে এসআই মনিরুল হক মুন্সি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। এ সময় আসামীরা পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে ১৪ ফেব্র“য়ারি বিকালে পুলিশ লাশটি বাদীর জিম্মায় হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com