শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

শহরে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে তেল বিক্রিসহ নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জেলা শহরের কোর্টস্টেশন ও শায়েস্তানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখা এবং মূল্য টেম্পারিং করে তোলে ফেলার কারণে কাইয়ুম স্টোরকে ৮ হাজার টাকা করা হয়। এছাড়াও অন্যান্য অনিয়মের দায়ে গাজি মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা, মা মোরগ হাউজকে ২ হাজার ৫০০ টাকা, রাকা স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফারিয়া ফার্ম্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অংশগ্রহণ করে। তিনি আরও জানান, এই অভিযান নিয়মিতভাবে চলবে। যারা সাধারণ মানুষকে বেকাদায় ফেলে অতিরিক্ত মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com