বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শহরের শায়েস্তানগরে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ॥ দুই যুবক আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৭ বার পঠিত

শহরের শায়েস্তানগরে তুচ্ছ ঘটনা নিয়ে লিমন আহমেদ স্বাধীন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। আহত সূত্রে জানা যায়, পূর্ব ভাদৈ গ্রামের মৃত আনু মিয়ার পুত্র ভাদৈ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার জেকে স্কুলে পরীক্ষা দিয়ে বের হলে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় আছিপুর গ্রামের সারোয়ার হোসেন (১৮)সহ কতিপয় যুবকরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে সারোয়ারসহ তার সাথে থাকা অপর এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যায়। অপর একটি সূত্রে জানায়, আজ ভালবাসা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জনৈক প্রেমিকাকে ফুল দেয়া নিয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, আহত স্বাধীনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com