মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটে ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব মন্দিরে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন মহাযজ্ঞ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৭৫৬ বার পঠিত

শংকর শীল, চুনারুঘাট, হবিগঞ্জ।

প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহর ব্যাপী(৩দিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠান হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা গ্রামে ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব মন্দির পাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আগামী ২৫শে জানুয়ারি শনিবার হইতে ২৭ শে জানুয়ারি সোমবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদভগবদ গীতা আলোচনা, ধর্ম সভা, ধর্মীয় সংঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কবিগান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তন সহ বিভিন্ন অনুষ্ঠানাদি চলবে।

আলোচকবৃন্দরা হলেন – শ্রীশ্রী ১০৮স্বামী সদানন্দ দাস কাঠিয়া বাবাজী মহারাজ আগরতলা, শ্রীশ্রী ১০৮স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ ও প্রভুপাদ গুরুরাজ কিশোর গোস্বামী কলকাতা, স্বামী শ্রীমৎ শম্ভুনাথানন্দ গিরি মহারাজ তেলিয়াপাড়া, নবজীবন গোস্বামী মৌলভীবাজার, দিপক কৃষ্ণ দাস নোয়াখালী, রাম চন্দ্র নাথ সিলেট। লীলাকীর্ত্তনীয়া দল – শ্রীমতি ঝুমা দাস (মারিক) কলকাতা, পদ কীর্ত্তনীয়া দল – চারণ কবি বিনয় সূত্রধর চুনারুঘাট।

২৭ শে জানুয়ারি সোমবার ২৪ প্রহর ব্যাপী(৩দিন) হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শুভাধিবাস। ২৮শে জানুয়ারি মঙ্গলবার হইতে ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী(৩দিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ চলবে।

একনাম কীর্ত্তনীয়া দলগুলো হচ্ছে – ভবতারণ সম্প্রদায় ঢাকা, শিব ঠাকুর সম্প্রদায় পাবনা, ব্রজের মাধুরী সম্প্রদায় পিরোজপুর, আদি পাগল সম্প্রদায় বরিশাল, পার্থ সারথী সম্প্রদায় নরসিংদী, শ্রীশ্রী গোপাল সংঘ ও শ্রীশ্রী বাসুদেব সংঘ চুনারুঘাট, ৩১শে জানুয়ারি শুক্রবার কীর্ত্তন সহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব মন্দিরের ভক্তবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com