বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৪৪১ বার পঠিত

সমুজ আলী রানা, মিরপুর থেকে : বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিংবডির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও রবিন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৯ পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবডির সভাপতি নীরঞ্জন সাহা নীরু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, মিরপুর এফএন হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মীর মাহমুদুল হোসেন, মিরপুর কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক আইয়ূব আলী, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামসুদ্দিন, ভুলকোট হাই স্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া, শাহজালাল হাই স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মানব কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য আব্দুল মতিন, সাংবাদিক এম সাজিদুর রহমান, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম মোয়াজ, পিটিএ কমিটির সভাপতি সমুজ আলী রানা, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শশাঙ্ক দত্ত, পাচ গ্রাম নেতা ফয়সল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুর রহমান ও উপস্থাপনায় ছিলেন প্রভাষক সুলতান আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তির হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com