সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

চুনারুঘাট বড়জুষে পাক-পাঞ্জাতনের ওয়াজে কওমীপন্থী আলেমদের গালি-গালাজ করায়-প্রতিবাদ সভা।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬১৫ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বড়জুষ জংকুরা পাক পাঞ্জাতন সুন্নি জামে মসজিদ কর্তৃক আয়োজিত কওমী মাদ্রাসা এবং হক্কানী আলেম উলামাদের অপব্যাখ্যা এবং মানহানিকর বক্তব্য ও গালি-গালাজ করায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬) জানুয়ারী বিকাল ৫টায় অত্র এলাকাবাসী ও চুনারুঘাট ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে বড়জুষ বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাইয়ূম। মাওলানা নুর উদ্দিন-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী,ইসলামী সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,শফিকুর রহমান,মুফতি সাদিকুর রহমান,ফারুক আহমেদ,ডাক্তার আব্দুল হাই ও আবুল কালাম প্রমূখ।প্রতিবাদ সভায় বক্তারা সুন্নি ওয়াজের বক্তাদের ভাড়াটিয়া ও বিদয়াতী বক্তা বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, উল্লেখিত মসজিদ কমিটির(সুন্নিপন্থী) আয়োজনে গত ৮ জানুয়ারী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে এক বক্তা কওমী ও তাবলীগপন্থী আলেমদেরকে গালি-গালাজ করলে ওই বক্তাসহ প্রায় ১০ জনের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারী এলাকাবাসীসহ কওমীপন্থী আলেমগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগপত্র দায়ের করেন।এবং গতকাল বড়জুষ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com