বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির কারাদন্ড।৫ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬১ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি গাদাছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ৫ টি ড্রেজার মেশিন পুড়ানোসহ বালু উত্তোলনের ৩’শ মিটার পাইপ নষ্ট করা হয়।দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ওই এলাকার আব্দুস সালাম(৪৫) ও আকছির মিয়া(২৫)।গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৬ টায় একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা।

প্রসঙ্গত,নুসরাত ফাতিমা যোগদানের পর থেকে এই পর্যন্ত উপজেলার বিভিন্ন ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রায় অর্ধশত অবৈধ ড্রেজার মেশিনসহ কয়েক’শ মিটার পাইপ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।এছাড়াও বিভিন্ন এলাকার একাধিক ইট ভাটাসহ অবৈধ বালু খেকোদের প্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা ও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com