শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

রঘুনন্দন পাহাড় থেকে উদ্ধার হওয়া সুমার লাশ কবর থেকে তুলেছে প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ॥ চুনারুঘাটের রঘুনন্দন পাহাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতী সুমা রানী সরকার (২৫) এর লাশ দাফন করার ১০ দিন পর সনাক্ত করে বশেষে দাহ করা হয়েছে। পত্রিকায় দেখে তারা ওই লাশের সনাক্ত করেন। বিষয়টি মামলার প্রেক্ষিতে আদালত সমাধান করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রঘুনন্দন পাহাড় থেকে সুমা রানী সরকারের লাশ চুনারুঘাট থানার পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশটি আঞ্জুমান মফিদুলের মাধ্যমে রাজনগর কবরস্থানে দাফন করা হয়।
সূত্র জানায়, স্থানীয় পত্রিকায় ৮ জানুয়ারি নিহত সুমার মা সন্ধ্যা রানী সরকার তার মেয়ের ছবি ও পড়নের কাপড় দেখে সনাক্ত করে চুনারুঘাট থানায় যান। পুলিশ জানায়, তার মেয়েকে দাফন করা হয়েছে। এ সময় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং বলেন সনাতন ধর্মের মেয়েকে কি করে দাফন করা হয়। এ সময় তিনি মেয়ের লাশ দাহ করার দাবি জানান। কিন্তু আদালতের অনুমতি ছাড়া লাশ কবর থেকে তোলার কোন নিয়ম নেই। পরে ১০ জানুয়ারি শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসন্দা গ্রামের নিরঞ্জন সরকারের স্ত্রী নিহত সুমার মা সন্ধ্যা রানী সরকার আদালতে একটি মামলা দায়ের করলে আদালত ধর্মীয় মতে লাশ তুলে সৎকার করার নির্দেশ দেন। আদালতের আদেশ পেয়ে চুনারুঘাট থানার পুলিশ গত সোমবার বিকালে রাজনগর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে। পরে লাশটি পৌরশ্মশানঘাটে ধর্মীয় রীতি অনুসারে দাহ করা হয়।
অন্যদিকে, নিহত সুমার মা বাদী হয়ে মেয়েকে খুনের অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com