সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

সুপারস্টার সালমানকে পেছনে ফেলে শীর্ষে প্রিয়াঙ্কা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৬৪৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান অসংখ্য হিট সিনেমা উপহার দেয়ার কারণে গোটা বিশ্বে বেশ জনপ্রিয়। তবে এবার বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতাকে টপকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটিই দেখা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায়।

বিশ্বে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা নিয়ে গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রের ওই সংস্থা ‘এসইমার্শ’ বলেছে, ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমান ও প্রিয়াঙ্কাকে। তার মধ্যে শীর্ষস্থানে আছেন প্রিয়াঙ্কা।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্য তুলে ধরে সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে গড়ে প্রিয়াঙ্কার নাম সার্চ করা হয়েছে ৪২ লক্ষ বার। আর সালমানের নাম সার্চ করা হয়েছে ২০ লক্ষ বার। গত ডিসেম্বরেও দেখা গেছে, প্রিয়াঙ্কাকে খোঁজা হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ বার। অন্যদিকে, সালমানকে খোঁজা হয়েছে ২৭ লাখ ৪০ হাজার বার।

আর অভিনেতা-অভিনেত্রী হিসাবে কে বেশি জনপ্রিয় তা নিয়ে সংস্থাটির পরিচালিত আরেকটি গবেষণাতেও দেখা গেছে, অভিনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সালমান খান। তারপর রয়েছেন, অমরেশ পুরি এবং তারপর শাহরুখ খান। আর অভিনেত্রীদের মধ্যে প্রথমেই আছেন প্রিয়াঙ্কা, এরপর সানি লিওনি এবং তারপর আছেন দীপিকা পাড়ুকোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com