মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে সারাদেশে হরতাল কর্মসূচীর ঘোষণা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

নিউজ ডেস্ক।। পেঁয়াজের ডাবল সেঞ্চুরীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ ও অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্ধদিবস সারাদেশে হরতাল ডেকেছে আদর্শ নাগরিক আন্দোলন।

আজ শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবি’জ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশবাসীকে অর্ধদিবস হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আল-আমিন।

এছাড়ও যেসব কর্মসূচি ঘোষণা করেছে এ সংগঠনটি-

১। হরতালের সমর্থনে আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

২। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনন্থ শিশু কল্যাণ পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনসহ সারাদেশে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

৪। মঙ্গলবার (১৯ নভেম্বর) ও বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টন, ফার্মগেট, রামপুরাসহ সারাদেশে মশালসহ হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com