মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে এক লাফে পেঁয়াজের কেজি ২০০ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত
    স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। মাত্র ২ দিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ এখন ২০০ টাকা। বৃহস্পতিবার চুনারুঘাটের আড়তদাররা পাইকারী ১৭০ থেকে ১৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। আর খুচরা বাজারে তা ২০০ টাকা।

    কারণ হিসেবে তারা বলছেন, বেশ কিছুদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আসছে না। এছাড়া আমাদের মজুদ পেঁয়াজও শেষ হয়ে গেছে। এখন আমরা চট্টগ্রাম থেকে বেশি দামে পেঁয়াজ কিনে আনছি। ফলে বাধ্য হয়েই আমাদের দাম বাড়াতে হয়েছে।

    এদিকে খুচরা বাজারে পেঁয়াজ বৃহস্পতিবার ২০০ টাকায় পৌঁছেছে। পৌর এলাকার কাঁচা বাজারে কোনো কোনো দোকানে পেঁয়াজ ১৮০ টাকা বিক্রি হলেও তারা জানাচ্ছেন কম দামে কেনা ছিল, তাই বিক্রি করতে পারছি। আজ থেকে ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নতুন আসা পেঁয়াজ পাইকাররা বেশি দামে বিক্রি করছেন, তাই আমরা দাম কমাতে পারি না।

    এদিকে গ্রামাঞ্চলে খুচরা বাজারে পেঁয়াজের দাম আরও বেশি বলে জানা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত আর দাম কমার সম্ভাবনা নাই। তবে বাজারে পেঁয়াজ সরবরাহ হলে দাম কমে যাবে। পেঁয়াজ ক্রেতা ওয়াহিদ মিয়া বলেন, কাল বাসায় আধা কেজি(৫০০ গ্রাম) পেঁয়াজ নিয়েছি ৮০ টাকা দিয়ে। স্ত্রীকে বলেছি তরকারিতে পেঁয়াজ কমিয়ে দিতে।

    এ বিষয়ে চুনারুঘাট ক্র্যাব সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী জানান, গত দুদিনেই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে পেঁয়াজের সিন্ডিকেট এ দাম বাড়িয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের নজর দিতে আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com