সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে স্কুল শিক্ষক পিতাকে ধাক্কা দেয়ার অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটানোর ঘটনায় মামলার ১নং আসামী বকুল মিয়া (৪২) আদালতে হাজির হয়ে জামিন চান।আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে হবিগঞ্জ আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের স্কুল শিক্ষক আব্দুল মোতালিব ছেলে।
উল্লেখ, উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে গত বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে তাৎক্ষণিক একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। নিন্দার ঝড় উঠে। ভিডিও ভাইরালের পর মানুষ নিন্দা জানিয়ে ফেইসবুকে পোস্ট। পোস্টে দেখা যায় হামলার শিকার হন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিব শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে এক পাগলের।
এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনায় তিনদিন পর সিনিয়র সাংবাদিক নুরুল আমিন বাদী হয়ে গত ১৬ মার্চ আদালতে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সাংবাদিক নুরুল আমিন জানান, মারপিটের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পূর্বেআমি আসামীদের কাউকে আগে চিনতামই না।পাগল পেঠানোর ভিডিও দেখে প্রথমে সত্যতা জানার চেষ্টা করি তারপর একটা পোষ্ট দেই। তিনি আরো বলেন
যে পাগলকে পেঠানো হয়েছে তাকেও চিনি না। তার সাথে কখনও দেখা হয়নি হলেও অনেক দুর থেকে।
তিনি আরো বলেন, ৩ দিন অতিবাহিত হবার পরও দায়িত্বশীল কেউ অথবা ঘটনায় জড়িতরা কেউ অনুতপ্ত হননি। পাগলকে খুশিও করেনি। মামলা একটা আইনি অধিকার। সে দায়িত্ব থেকে মামলা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com