বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে অভৈধভাবে মাটি ও বালু উত্তোলনে বাঁধা দেয়ায় কুপিয়ে জখম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটের বদরগাজী বাজারের কাঠালবাড়ী (হলহলিয়া) এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে বাঁধা দেয়ায় গ্রামের কৃষক মোঃ খয়ার মিয়া (৩৫) কে কুপিয়ে আহত করে ফ্যাসিবাদী সরকারের দোসর প্রভাবশালী পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য রমজান মিয়াসহ একদল দূর্বৃত্ত। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে একই এলাকায় মৃত সিরাজ মিয়ার ছেলে খয়ের মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য রমজান আহমেদ এর মধ্যে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল।ঘটনার দিন গতকাল মঙ্গলবার কৃষক খয়ের মিয়ার জমি থেকে জোরপূর্বক মাটি ও বালু উত্তোলন করতে থাকে রমজান মিয়া একদল দুর্বৃত্তা।এ ঘটনার জানতে পেরে খয়ের মিয়া ও তার পরিবারের লোকজন তাদের জমি থেকে মাটি ও বালু উত্তোলনে বাধা প্রদান করলে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজান ও তার ভাই ইউনিয়ন কৃষকলীগ নেতা শাহজাহান (৩৮), দেউন্দি বস্তির সামছু মিয়ার ছেলে আরজু (৩৫), সুনাই মিয়ার ছেলে জুয়েল (৩৫),আকবর আলীর ছেলে আব্দাল(৩৮), হলহলিয়া গ্রামের মোবারক উল্লার ছেলে সমুজ আলী (৩৭) , আওয়াল মিয়ার ছেলে সাইফুল (৩৩) রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে খয়ার মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়।এসময় গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন খয়ের মিয়া কে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছে খয়ের পরিবার।
উল্লেখ্য যে, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে প্রভাবশালী রমজানের দলবল এলাকায় আধিপাত্য বিস্তার করে বালু ও মাটি কেটে আসছিল।
তাদের ভয়ে এখন এলাকার অনেকেই মুখ খুলতে চান নি।ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বালু উত্তোলন বন্ধ ও বিভিন্ন অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একাধিক দিয়েছে ভুক্ত ভোগীরা। চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com