বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

সাকিবের বিকল্প কে? আলোচনায় মুশফিক ও মোসাদ্দেক!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫০৩ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটারদের ধর্মঘট, গ্রামীণফোনের সাথে সাকিবের চুক্তি, সাকিবের অনুশীলনে যোগ না দেয়া, সাকিবকে পাঠানো বোর্ডের শোকজ নোটিশ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক সাক্ষাৎকার এবং সর্বশেষ সাকিবকে ছাড়াই সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিসিবিতে ক্রিকেটার ও বোর্ডের বৈঠক।

এসব ঘটনা নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন। আগে একবার ঘোষিত হবার পরও আবার আগামীকাল ঘোষিত হবে ভারত সফরের টি-টোয়েন্টি দল। জানা গেছে, এসবের পাশাপাশি আজকের বৈঠকে আলোচনা হয়েছে সাকিবের বিকল্প নিয়েও। সাকিব ভারত সফরে না গেলে কার ঘাড়ে চাপবে টি-টোয়েন্টি ও টেস্ট দলের নেতৃত্ব ভার?
একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাকিবের বিকল্প টেস্ট অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি এবার মুশফিকুর রহিমের নামও উচ্চারিত হয়েছে। সাকিব না গেলে দুই ভায়রার যে কোনো একজন হয়তো নেতৃত্ব দেবেন।

টি-টোয়েন্টি অধিনায়ক পদে থাকছে বড়সড় চমক! সাকিব দল পরিচালনায় না থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতের কথাই ভাবা হচ্ছে। সাকিব শেষ পর্যন্ত না গেলে খুব সম্ভবত মোসাদ্দেকই হতে যাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com