রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাটের বিতর্কিত টিকটকার ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে টিকটক তৈরী করায় চুনারুঘাট থানায় দুটি অভিযোগ করা হয়েছে। রবিবার দুপুরে অভিযোগটি দুটি করেন উপজেলার রানীগাও গ্রামের মাওলানা তৌফিকুল ইসলাম শুয়াইবী ও সাংবাদিক কাজী সুজন। অভিযোগে তারা উল্লেখ করেন, সম্প্রতি টিকটকার ইব্রাহিম মুক্তা তাদের ফেসবুক ফেইজ থেকে পবিত্র কোরআন মজিদের একটি সুরাকে ব্যঙ্গ করে টিকটক তৈরী করেছেন। যা সাম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে প্রতিহমান হয় ইসলামকে অবজ্ঞা করা হয়েছে, যা দুঃখজনক। এতে চুনারুঘাটসহ সারা হবিগঞ্জে মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শনিবার থেকে এই বিতর্কিত টিকটক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ইব্রাহিম মুক্তাকে ধরতে পুলিশের দুটি টিম যায়। কিন্তু তারা দুজন ভোরেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। তিনি তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com