শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩৭২ বার পঠিত

মোজাম্মেল হক, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় চুনারুঘাট থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের কর্মকর্তারাসহ সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন। উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক এড: আকবর হোসেন জিতুর সভাপতিত্বে সদস্য সচিব প্রনয় পালের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেরা শিক্ষা অফিসার মো: মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যবৃন্দ ও উপজেলার প্রত্যকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিকবৃন্দসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com