শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাংবাদিক লিটনকে চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৭১৫ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ঃ সমাজের সর্ব মহলে সমানভাবে স্বীকৃত মোঃ জামাল হোসেন লিটনকে এবার চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। দিন যতই যাচ্ছে জোরালো হচ্ছে চুনারুঘাট উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সেই দাবি। তিনি ১৯৯১ সালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। দলের দুঃসময়ে প্রতিটি মিছিল মিটিং এ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন একটানা ১২ বছর যাবৎ চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৪ সাল থেকে এপর্যন্ত চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সুনামের সহিত অভিভাবক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালে চুনারুঘাট উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। তিনি একাধারে সাংবাদিক, সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হিসেবে চুনারুঘাটে সর্বমহলে পরিচিত মুখ। আদর্শ নীতিবান, তরুণ রাজনীতিবিদকে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক সাড়া পড়েছে। চাচ্ছেন নিজ দলের নেতাকর্মীরাও। তবে যদি দল মনোনীত করে নমিনেশন দেয় অবশ্যই নির্বাচিত হবেন বলে আশাবাদী উপজেলাবাসী। উল্লেখ যে, সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সভাপতি ক্লিন ইমেজের রাজনীতিবিদ মোঃ আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com