মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

স্ত্রীকে মডেলিং করতে না দেয়ায় সংসার ভাঙছে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৭৪১ বার পঠিত

অনলাইন ডেস্কঃ স্ত্রী মারিয়ার মিম মডেলিং করতে চেয়েছিলেন, তবে তাকে সম্মতি দেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তাই স্বামীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম। ৮ বছরের সংসারে তাদের ৬ বছরের একটি পুত্রসন্তান আছে। গণমাধ্যমকে অভিনেতা সিদ্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমাদের ছেলেটাকে দেখভাল করবে কে? আমরা যখন বিয়ে করি তখন এরকম কোনো চিন্তার কথা বলেনি। সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে। মিম গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গিয়েছে। এরপর থেকে আমার কাছে ফেরেনি। জানিয়েছে মডেল হতে না দেওয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। এই জেদ ধরলে সংসার ভেঙে যাবে। ছেলেটার কী হবে?

মারিয়া মিম বলেন, অনেক চেষ্টা করেও তার কাছ থেকে মিডিয়াতে কাজের অনুমতি পাইনি। গত জুলাই মাস থেকে পরস্পর আলাদা থাকছি। আট বছরের সংসারের ইতি টেনে সিদ্দিককে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। শিগগির তাকে ডিভোর্স লেটার পাঠাবো।
২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। স্ত্রী ডিভোর্সের সিদ্দান্ত নিলেও এখনো সংসার টিকিয়ে রাখার পক্ষে সিদ্দিক। তিনি স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুমি ফিরে এসো। আমাদের এতো ছোট বাচ্চা রয়েছে দুইজন দুইদিকে চলে গেলে বাচ্চাটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখো।

সৌজন্যেঃ আলোকিত বাংলেদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com