শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আজমিরীগঞ্জে মসজিদে ইমামের পিছনে বসা নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১০

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৫৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ আজমিরীগঞ্জে মসজিদে ইমামের পিছনে বসা নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- হাবিুবর রহমান, রিজিয়া আক্তার, কাশেম মিয়া ও আবুবকর মিয়া। তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মনফর মিয়ার ছেলে জাহির মিয়া মসজিদে ইমামের পেছনে মোয়াজ্জিনের স্থানে নামাজ পড়তে চান। যে কারণে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতে অসুবিধা হয়। এনিয়ে মসজিদের ইমাম জাহির মিয়াকে ওই স্থানে না বসার অনুরোধ করেন। কিন্তু জাহির মিয়া ইমামের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া ইমামের কথায় সায় দিলে জাহির ক্ষেপে যান। এক পর্যায়ে জাহির ও তার ভাই রউফ মিয়া আক্রমনাত্মক হয়ে উঠেন। পরে উপস্থিত মুসল্লীগণ তাদেরকে শান্ত করেন। যোহরের নামাজের পর রফিক মিয়াকে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। এ সময় রফিক মিয়ার শোর চিৎকারে তার ভাই, বোন, ভাতিজারা এগিয়ে আসলে তাদের উপরও আক্রমন চালানো হয়। এতে প্রায় ১০ জন আহত হন। এরপর হামলাকারীরা আহতদের অবরুুদ্ধ করে রাখেন। পরে আজমিরীগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
রফিক মিয়া জানান, ফজরের নামাজের ঘটনা শেষ করার জন্য মসজিদ কমিটির সেক্রেটারি ছুরত মিয়া আগামী শুক্রবারে বিষয়টি নিষ্পত্তির জন্য তারিখ নির্ধারণ করেন। কিন্তু জাহির মিয়া কোন কিছুর তোয়াক্কা না করেই অস্ত্র নিয়ে হামলা চালায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com