বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

জুড়ী স্কাউট কর্তৃক সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৫ বার পঠিত

মৌলভীবাজার (জুড়ী) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্কাউট কর্তৃক সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলার একমাত্র মাধ্যম হলো বৃক্ষ রোপণ করা। তিনি বলেন আগামী বৎসর সারা দেশে একযোগে এক কোটি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচিতে জুড়ী উপজেলার সকল স্কাউটদের অংশগ্রহণ করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় বিশ্বনেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আমাকে বাংলাদেশে এই দায়িত্বটি দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দায়িত্বটি সুষ্ঠু ভাবে পালন করতে পারি। মন্ত্রী বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রী স্কাউটের উন্নয়নে সাড়ে তিন শত কোটি টাকার একটি প্রজেক্ট বরাদ্ধ দিয়েছেন। উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মাহবুবুর ইসলাম কাজল ও উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজুর যৌথ সঞ্চালনায় ও উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক এর সভাপতিতে বুধবার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএম (বার), বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, মৌলীবাজার জেলা আওমীলীগ সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, জুড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, উপজেলা স্কাউট ক্যাম্প ইনচার্জ ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রকুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com