রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

পুত্রের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কে পুত্রের মোটরসাইকেল থেকে পড়ে মেহেররুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (৯জানুআরি) বুধবার ১০টার দিকে -শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, গত দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে পিতার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান। গতকাল বুধবার সকালে তার পুত্র ছামী আহমেদের সাথে মোটরসাইকেল যোগে সেখান থেকে হবিগঞ্জ আসছিলেন। ১০টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয় স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এসময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com