মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

বানিয়াচঙ্গে জামে মসজিদের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচং উপজেলার হলিমপুর জামে মসজিদ থেকে আতিক মিয়া (৫০) নামে এক মুসল্লির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। কেউ বলছেন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কেউ বলছে সে আত্মহত্যা করেছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আতিক অষ্ট্রগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা ও ভাঙ্গারী ব্যবসায়ী। গতকাল রবিবার সকাল ৮টায় বানিয়াচং থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুল করিম জানান, আতিক মিয়া গত শনিবার দুপুরে হলিমপুর তার ভাই আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে এসে। ওই দিনই জামে মসজিদে আছরের নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে। মাগরিবের আজান দেওয়ার জন্য ইমাম মসজিদে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও আতিকের কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয় মুসল্লিদেরকে নিয়ে দরজা ভেঙ্গে আতিকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বানিয়াচং থানায় খবর দেয়া হয়। তবে লাশ মাটিতে পা লেগে থাকায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আব্দুর রশিদের পুত্র মৃত আতিকের ভাতিজা ইব্রাহিম বানিয়াচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, এখনও কিছু বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com