বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আজমিরীগঞ্জ থানার ওসি নাজমুল হকের বিদায় সংবর্ধনা নবাগত ওসিকে বরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৫২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হককে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন তরফদারকে বরণ করা হয়েছে। ৭জুলাই থানা প্রাঙ্গণে থানার সকল অফিসার ও ফোর্সদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন-সরকারি চাকুরীর কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে এটা স্বাভাবিক। তবে যারা ভাল কাজ করে যান তাদের আজীবন মানুষ স্মরণ করবে। অফিসার ইনচার্জ নামজুল হক তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তিনি নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে স্বাগত জানিয়ে বলেন-এ উপজেলায় মাদক নিয়ন্ত্রন, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলের সহযোগিতা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। সভায় বক্তারা বলেন-ওসি নাজমুল হক মাদক, চোরাচালান নিয়ন্ত্রণ এছাড়াও গ্রাম্য দাঙ্গা নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সর্বোপরি তার দায়িত্ব পালনকালে উপজেলার মানুষ শান্তিতে থাকতে পেড়েছেন। সভায় বক্তারা তার মঙ্গল কামনা করে নতুন কর্মস্থলের উজ্জল ভবিষ্যত কামনা করেন। সভা শেষে বিদায়ী ওসি শেখ নাজমুল হককে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে ফুলের তোড়া বরণ করা হয়। পরে এক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com