শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

বাহুবল উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও কে সংবর্ধনা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৪৮৪ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল প্রতিনিধিঃ জেলার বাহুবল উপজেলার সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাহুবল উপজেলা পরিষদ ও বাহুবল উপজেলা প্রশাসন।

সোমবার ৩জুন উপজেলায় বিদায়ী নির্বাহী অফিসারের কার্যালয়ে জসিম উদ্দিন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দুই বছর উনিশ দিন অতিবাহিত হবার পর সোমবার অশ্রুসিক্ত নয়নে সব অফিস স্টাফ মিলে স্যারের কর্মস্থল উপজেলা নির্বাহী অফিসে স্যারকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়,তবে উক্ত বিদায়ী সংবর্ধনা অশ্রুসিক্ত আয়োজনে পরিণত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি), মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় তাজউদ্দীন, ফরিদ,রনজিত, আলম, জামাল কিংবা নূর মিয়া তাদের আবেগঘন অস্রুসিক্ত বক্তব্যে চোঁখের জল আটকে রাখা সম্ভব হয়নি।

জীপ গাড়ি চালক মন্টু সবর আর আশিকুর রহমানের বক্তব্যেও উঠে আসে স্যারের সাথে কাটানু স্মৃতিগুলো।
বিদায় বেলায় অফিস সহকর্মী প্রজেশ চন্দ্র সরকার (নাজির), অমিয় রঞ্জন দত্ত (সার্টিফিকেট সহকারী), আব্দুল্লাহ আল মুকিত (সিএ) অশ্রুসিক্ত বিদায়ী বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মাসুক আলী,, তিনি বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
ইউএনও জসিম উদ্দিন স্যার তার বিদায়ী বক্তব্যে বলেন,, আপনারা যারা অফিসে আমার সহকর্মী ছিলেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমাকে যে সহযোগিতা করেছেন এর জন্যই আমি আমার জায়গা থেকে বাহুবলবাসীকে সর্বোচ্চ উজার করে দিতে সমর্থ হয়েছি।
উক্ত বিশাল বিদায়ী সংবর্ধনায় বক্তারা বিদায়ী জসিম উদ্দিনের জীবনের প্রতিটি মুহুর্ত মঙ্গল কামনা করে সংবর্ধনা অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com