বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

জনপ্রিয় নায়িকা মাহির ঠোঁটে ‘ভ্রমর কইও গিয়া’!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫৮৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রাজধানীর বিরুলিয়াতে গতকাল শুরু হয়েছে ‘আনন্দ অশ্রু’র নতুন লটের শুটিং। সেখানে মাহি অংশ নিয়েছেন রাধারমণের বিখ্যাত গান ‘ভ্রমর কইও গিয়া’র দৃশ্যধারণে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

নির্মাতা জানান, রাধারমণ দত্তের লেখা ‘ভ্রমর কইও গিয়া’ গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রের জন্য। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া।

কালজয়ী এমন একটি গানে ঠোঁট মেলানোর বিষয়ে মাহি বলেন, ‘দীর্ঘদিন পর শুটিং করছি। সত্যি বলতে কী, এখন চলচ্চিত্রই কম নির্মাণ হচ্ছে। বিভিন্ন চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে অনেকেই আসেন। কিন্তু ভালো কাজ হচ্ছে কম। তাই কাজও কম করছি। ফলে শুটিংয়ে খুব একটা দেখা যায় না। তবে ভালো লাগছে এটা ভেবে যে, কাজ শুরু করলাম খুবই পছন্দের একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে। চলচ্চিত্রটির গল্পও অসাধারণ। মুক্তি পাওয়ার পর এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি চলতি বছরই মুক্তি পাবে। এতে খল চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। প্রসঙ্গত, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘আনন্দ অশ্রু’ নামের চলচ্চিত্র। সেখানে অভিনয় করেছিলেন সে সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর।
সৌজন্যেঃ আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com