শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

ফেসবুক ভরে যাবে মৃত মানুষে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৬২০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ আগামী ৫ দশকের মধ্যে জীবিত মানুষের চেয়ে ফেসবুকে মৃত মানুষের অ্যাকাউন্ট থাকবে বেশি। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘বিগ ডেটা অ্যান্ড সোসাইটি’ সাময়িকীতে।

গবেষকেরা তাঁদের পূর্বাভাসে বলেছেন, ২১০০ সালের আগে ১৪০ কোটি ফেসবুক ব্যবহারকারী মারা যেতে পারেন। এ পরিস্থিতি থাকছে ২০৭০ সালের মধ্যে ফেসবুকে জীবিত ব্যবহারকারীর চেয়ে মৃত মানুষের অ্যাকাউন্ট হবে বেশি।

গবেষক কার্ল ওম্যান বলেন, ফেসবুকের এ পরিসংখ্যান নতুন ও জটিল প্রশ্নের সৃষ্টি করেছে। এসব তথ্যের অধিকার কার কাছে থাকবে? পরিবার ও বন্ধুদের সর্বোচ্চ স্বার্থ ঠিক রেখে তা কীভাবে ব্যবস্থাপনা করা হবে এবং ভবিষ্যতের ইতিহাসবিদেরা অতীতকে জানতে কীভাবে এর ব্যবহার করবে সে প্রশ্ন উঠছে।

কার্ল বলেন, ‘আমরা যেহেতু সবাই চলে যাব, তাই আমাদের রেখে যাওয়া তথ্যে কী প্রভাব ফেলবে এবং তার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠবে। বিশাল এ ডেটাসেট বৈশ্বিক ডিজিটাল ঐহিত্য হয়ে দাঁড়াবে।’
সৌজন্যেঃ প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com