শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

শ্রীমঙ্গল থেকে শঙ্খিনী ও অজগর সাপ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৫২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ইসবপুর গ্রামের জিতেন্দ্র দেবের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্য প্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘বাড়িতে অজগর ঢুকেছে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ ফুট লম্বা এই অজগর সাপটি উদ্ধার করি। পরে সেটিকে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি।
এর আগে গত শুক্রবার উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রাম থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বাড়িতে ঢুকে পড়েছিল। বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা সেটি উদ্ধার করে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন বলেন, ‘উদ্ধার করা সাপ দুটি সুস্থ আছে। আমরা শিগগিরই দুটি সাপকে তাদের আশ্রয়স্থলে অবমুক্ত করার ব্যবস্থা করব। বন উজাড় করার কারণে এখন প্রায়ই বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে এসব প্রাণীর ওপর হামলা চালাচ্ছে। এদের রক্ষা করতে হলে আগে তাদের আবাসস্থল রক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com