শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রকৃত বন্ধু খুঁজছেন অভিনেত্রী মেহজাবীন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৫৫০ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্যস্ত অভিনেত্রী লাক্স তারকা মেহজাবীন। বিভিন্ন দিবস এলে যেন সে ব্যস্ততা আরো বেড়ে যায়। বিশেষ দিন গুলোতে বিভিন্ন চরিত্রে দর্শকদের সামনে জাহির হন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখ উপলক্ষেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। এরমধ্যে রয়েছে মাহমুদুর রহমান পরিচালিত বিশেষ নাটক ‘ত্রুটিমুক্ত’।

নাটকটি নিয়ে বেশ আশাবাদী মেহজাবীন। তিনি বলেন, ‘এ নাটকের গল্পটাই মনে দাগ কাটার মতো। এখানে আবেগ আছে, আছে প্রেম। একটা তৃপ্তি নিয়ে এ নাটকে অভিনয় করলাম। সুন্দর সময়ে তো চারপাশে অনেকেই থাকে। অসময়ে যাদের পাশে পাওয়া যায় তারাই সত্যিকার অর্থে মানুষ, সত্যিকার অর্থের বন্ধু, এই উপলব্দিটাই নাটকে তুলে ধরা হয়েছে।’

এ অভিনেত্রী জানান, আসছে পহেলা আরও বেশ কিছু নাটক-টেলিছবিতে হাজির হবেন তিনি। তারমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, মোহিতুল মোহিম, ইমরাউল রাফাতসহ আরও বেশ ক’জন নির্দেশকের নাটকগুলো নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন।

এদিকে নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন মেহজাবীন। গেত ২৭ মার্চ ফরিদপুরের রাজেন্দ্রপুর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে সোহাগের কোরিওগ্রাফিতে পারফর্ম করেছেন তিনি। তার সঙ্গে আরও ছিলেন ইমন, নিরব, সিয়াম, শাহতাজ ও তমা মির্জা।

সৌজন্যেঃ বাংলাদেশ জার্নাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com