মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

‘বিয়ের পিঁড়িতে’ আবারও শবনম ফারিয়া

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৬২৮ বার পঠিত

বিনোদন ডেস্ক: এই তো কয়েকদিন আগে ধুমধাম আয়োজন করে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার বরের নাম হারুনুর রশীদ অপু। নতুন জীবনে ভালোই আছেন এই অভিনেত্রী।

তবে ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বউ সাজে ফারিয়ার নতুন কিছু ছবি ঘুরে ফিরছে। যেখানে বর হয়ে পাশে বসে আছেন অন্যজন। এই বরের নাম ইরফান সাজ্জাদ। তিনিও একজন অভিনেতা। জনমনে প্রশ্ন হতে পারে, তবে কী তারা…

না, ব্যাপারটা আসলে তেমন না। এর আগেও কয়েকবার ‘বিয়ের পিঁড়িতে’ বসেছিলেন শবনম ফারিয়া। তবে চরিত্রের প্রয়োজনে, বিভিন্ন নাটকে। এবারের ঘটনাও তাই। বিয়ের সাজে তাকে ইরফান সাজ্জাদের সঙ্গে দেখা যাবে ‘শিকার’ নামে একটি নাটকে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টায় এটি প্রচার হবে আরটিভিতে।

একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘শিকার’ নাটকের গল্প লিখেছেন মো. জামাল হোসেন। নির্মাণ করেছেন মাসুম শাহরিয়ার। ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়ার পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলামসহ অনেকে।

নির্মাতা মাসুম শাহরিয়ার দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, নাটকের গল্পটা যুদ্ধের না। যুদ্ধ পূর্ববর্তী একটা জনপদের। একটা মিষ্টি প্রেমের গল্প। গ্রামের একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যাবার গল্প। গল্পে যুদ্ধ না থাকলেও শেষটা রক্তক্ষরণের মধ্য দিয়ে শেষ হয়।
সৌজন্যে: আমাদের সময়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com