বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

বিয়ে করছেন দেশের তিন ক্রিকেট তারকা মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫২৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’—মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’ এর বিয়ে যেন অন্য রকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে।

আজ মিরাজের বিয়ে!
নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ এ প্রতিবেদককে জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আক্‌দটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

কাল মোস্তাফিজের বিয়ে
বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। খেলা না থাকলে এমনি তিনি ঢাকায় থাকেন না। ছুটির সময়টা কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়িতে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়। দ্রুত চলে গেছেন বাড়িতে। তবে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হয়েছে তাঁকে। বেশির ভাগ কেনাকাটা তাঁর হবু স্ত্রীর জন্যই। কনে শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল রাতে মোস্তাফিজের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে বললেন, ‘শুক্রবার আক্‌দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।’

মুমিনুলের বিয়ে ১৯ এপ্রিল
মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে। তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন, তারিখটা কাল জানালেন বাঁ হাতি ব্যাটসম্যান। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’
সুত্র: প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com