মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

আর দশ লাখ টাকা চাইব না-মাহি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৮৪ বার পঠিত

বিনোদন ডেস্ক: নতুন বছরের তিন মাস কেটে যাচ্ছে অথচ চিত্রনায়িকা মাহির নতুন কোনো সিনেমার খবর নেই। তিনি এখন প্রায় বেকার বসে আছেন। যদিও মাহি বেশ কিছুদিন ধরে বলছেন কয়েকটি ভিন্নধারার সিনেমা নিয়ে হাজির হবেন। তবে তার সেই সিনেমা আর আসছে না। তবে মাহির ভাষ্য, তিনে এখনো অপেক্ষা করছেন। প্রয়োজনে আরো কিছুদিন অপেক্ষা করবেন। এখন হাতে থাকা পুরনো কিছু সিনেমার কাজ করবেন। তবে মাহির এই বেকার বসে থাকার কারণ তার উচ্চ পারিশ্রমিক। সিনেমা প্রতি ১০ লাখ টাকা হাঁকেন। এত পারিশ্রমিক দিয়ে নির্মাতারা তাকে নিয়ে সিনেমা করতে আগ্রহী নন। তবে মাহি বলেছেন, আমি সিদ্ধান্ত বদলেছি। চলচ্চিত্রের কারণে পারিশ্রমিক কমাবো। আর ১০ লাখ টাকা চাইবো না। সিনেমার গল্প ভালো হলে পারিশ্রমিক স্বাভাবিক নেব। যাতে প্রযোজক-পরিচালকরা কাজটা করতে পারেন আরও ভালোভাবে। স্বীকার করছি, বাজারের কথা না ভেবে নিজের পারিশ্রমিক চাওয়াটা ভুল ছিল। বেশ কয়েকজন নির্মাতা জানান, আগের মতো মাহির দর্শক চাহিদা নেই। ফলে নির্মাতারাও আগ্রহ দেখাচ্ছেন না। যে কয়জন আগ্রহ প্রকাশ করেন তার উচ্চ পারিশ্রমিকের কারণে পিছিয়ে যান। মাহিকে তার বাজার দর ও দর্শক চাহিদা সম্পর্কে বুঝতে হবে। ক্যারিয়ার ধরে রাখতে হলে, অবস্থান বুঝে তাকে এগিয়ে আসতে হবে। তা নাহলে অচিরেই হারিয়ে যাবেন।
সুত্র: ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com