মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

হবিগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে ৮ চেয়ারম্যানসহ ৩৪ জনের জামানত বাজেয়াপ্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় ৮ জন চেয়ারম্যানসহ ৩৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান ১৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন। সবচেয়ে বেশি জামানত হারানো চেয়ারম্যান হলেন নবীগঞ্জ উপজেলায়। এ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে একমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া বাকি ৮ জনই জামানত হারিয়েছেন। তবে হবিগঞ্জ সদর উপজেলায় কোনো প্রার্থী জামানত হারাননি। বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হচ্ছেন চুনারুঘাটে স্বতন্ত্র প্রভাষক আবদুল করিম ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আজিজুর রহমান, লাখাইয়ে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রফিক আহমেদ, বানিয়াচঙ্গের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, নবীগঞ্জে স্বতন্ত্র গাজী খালেদা ছরওয়ার, স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই, ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবু ছালেহ ও জাতীয় পার্টি প্রার্থী হায়দর মিয়া। ভাইস চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হচ্ছেন আজমিরীগঞ্জে আবদুল জলিল, শাহ বাহার উদ্দিন, মনিরুজ্জামান মনু, অসীম চৌধুরী সাগর, জাহিদ হাসান জীবন, হিরেন্দ্র পুরকায়স্থ, নাজমুল হাসান, হিফজুর রহমান, বাহুবলে শশাংক রঞ্জন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া, এসএম শফিকুল ইসলাম তালুকদার, ফিরোজ আলী মিয়া, নিহার রঞ্জন দেব, বানিয়াচঙ্গে আবু আশরাফ চৌধুরী বাবু, মন্টু লাল দাশ, হাজী আবেদুল ইসলাম, নবীগঞ্জে মোস্তাক আহমদ ফোরকানী, জাতীয় পার্টি প্রার্থী মুরাদ আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন আজমিরীগঞ্জে আলিমা খাতুন, মাধবপুরে নাজমা পাঠান, মরিয়ম বেগম বাবুনী, চুনারুঘাটে শাহেনা আক্তার চৌধুরী, বাহুবলে জ্যোৎস্না আক্তার, লাখাইয়ে মোছা. ফয়েজুন্নেছা বেগম, হেনা আক্তার, নবীগঞ্জে সাজেদা মজিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com