সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ

বৃষ্টির পেটে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

স্পোর্ট ডেস্কঃ বাংলাদেশ ও নিউ জিল্যান্ড মধ্যকার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটিও ভেসে গেল বৃষ্টিতে। থেমে থেমে বৃষ্টির কারণে টস করা যায়নি এদিনও।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দিনেও খেলা না হওয়ার সিদ্ধান্তের কথা জানান আম্পায়াররা।

মুষলধারে বৃষ্টির কারণে ভেসে যায় শুক্রবারের খেলাও। অব্যাহত থাকে বৃষ্টি। শনিবার সকালেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়নি। টানা বৃষ্টির কারণে মাঠের অনেক জায়গা পিচ্ছিল হয়ে পড়েছে। বিকেলের দিকে বৃষ্টির মাত্রা কমলেও একেবারে থামেনি।

আকাশ এখনও মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা আছে রোববারও। বৃষ্টি না হলে রোববার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে খেলা শুরু হবে বলে জানানো হয়েছে।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। তাই ওয়েলিংটন টেস্ট টাইগারদের জন্য এক অর্থে ঘুরে দাঁড়ানোর লড়াই।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল আশা জাগানিয়া। শতকের দেখা পান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে করেন অর্ধশতক।
সুত্র ঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com