শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সেতুমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৫৬৮ বার পঠিত

প্রথম সেবা ডেস্কঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ শনিবার এ তথ্য জানান।

ডা. আবু নাসার রিজভী বলেন, সবচেয়ে ভালো সংবাদ হলো কাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত। আমি তার নিউরোলজিক্যাল পার্ট পরীক্ষা করে দেখেছি, নিউরোলজিক্যালি উনি হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাবল আছেন। উনি আজকে আমার সঙ্গে কথা বলেছেন। ওনার হার্ট হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাবল আছে। ইনফেকশন আগের থেকে অনেক কন্ট্রোলে এসেছে। কিডনির অবস্থাও অনেক উন্নতি হয়েছে।
এই মুহূর্তে তার মূল সমস্যা শারীরিক দুর্বলতা। এ দুর্বলতা দুই একদিনের মধ্যে ওভারকাম করলে ইনশাআল্লাহ আমরা ওনাকে ক্যাবিনে শিফট করে নিয়ে যাব।
সুত্রঃ মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com