বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৫৯৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জের জামালগঞ্জসহ ৩টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।

জামালগঞ্জ ছাড়াও লালমনিরহাট জেলা আদিতমারি ও নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

পত্রে বলা হয়, তিনটি উপজেলায় ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচলনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে।

ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত উপজেলা পরিষদগুলোর নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারদেরকে নির্দেশ দেয়া হয়েছে। জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার এ সংক্রান্ত পত্র শুক্রবার রাত পৌণে ৯টায় পেয়েছেন বলে সাংবাদিকদের  নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,কাল রোববার জামালগঞ্জসহ সুনামগঞ্জের ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com