বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

আবারো রিয়ালে ফিরছেন জিদান ?

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৬০৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক: ইউরোপ জুড়ে জল্পনা তুঙ্গে। আবার নাকি মাদ্রিদে ফিরছেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পরই সান্তিয়াগো সোলারির ছাঁটাই একপ্রকার নিশ্চিত। স্প্যানিশ সংবাদ সংস্থা লা সেক্সতার দাবি, নতুন মৌসুমে ফের মাদ্রিদে আসতে রাজি ফরাসি কোচ! কিন্তু রিয়াল চায় চলতি মৌসুমের বাকি সময় থেকেই দায়িত্ব নিন জিনেদিন জিদান।

রিয়ালের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলেই চিহ্নিত করা হচ্ছে এই মৌসুমকে। এই অবস্থা থেকে উদ্ধারকর্তা হিসেবে জিদানই সমাধান বলছেন রিয়ালভক্তরা। আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত তিনবারের চ্যাম্পিয়নরা। মৌসুমের বাকি সময়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা-দেল-রে থেকে ছিটকে গেছে রিয়াল। লা লিগাতেও খেতাব জয়ের সম্ভবনা নেই বললেই চলে।

চলতি মৌসুমে রিয়ালের এমন ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া আর জিদান ছেড়ে চলে যাওয়ার পর নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে না পারা। হুলেন লোপেতেগি টিকেছিলেন মাত্র তিন মাস। লোপেতেগির জায়গায় দায়িত্ব নেওয়া সান্তিয়াগো সোলারিও ব্যর্থ। ২০১৬ সালে প্রায় একই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, সেই জিদানের হাতেই আবার দায়িত্ব তুলে দিতে চাইছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।

স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সতার দাবি, জিদান নাকি পেরেজকে ফেরার ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন। তবে ছন্নছাড়া রিয়ালে চলতি মৌসুমে আর যোগ দিতে রাজি নন সাবেক কোচ। পরের মৌসুমে একদম নতুন করে শুরু করতে চান জিদান। তাকে রাজি করাতে দলবদলের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথাও নাকি বলে রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com