বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু আগামীকাল

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫১৭ বার পঠিত

স্পোর্ট ডেস্কঃঅনেক প্রতিকূলতা মাথায় নিয়ে নিউজিল্যান্ডে খেলতে হচ্ছে বাংলাদেশকে। এখানকার বাউন্সি উইকেট ও বলের মুভমেন্টের সাথে অভ্যস্থ না বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেই সাথে এখানে সফরকারীদের রেকর্ড যাচ্ছেতাই। যোগ হয়েছে একটার পর একটা ইনজুরি ঝড়— নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং খেলতে পারছেন না মুশফিকুর রহিম। আর এর সঙ্গে ওয়েলিংটনে যোগ হবে ভয়াবহ বাতাস। আর এতো প্রতিকূলতা নিয়েই আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে শুরু হবে নিউজিল্যান্ডের সাথে মাহমুদউল্লাহ রিয়াদের দলের দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টে, হ্যামিলটনে প্রথম ইনিংসেই ধসে পড়েছিলো বাংলাদেশ। পরে দ্বিতীয় ইনিংসে রিয়াদ ও সৌম্যর সেঞ্চুরিতে একটু প্রতিরোধ গড়লেও বাংলাদেশ হারে ইনিংস ও ৫২ রানের বিরাট ব্যবধানে। সেই ব্যবধানটা ঘুচিয়ে সম্মানজনক একটা ফলাফলের জন্য লড়বে বাংলাদেশ দল।

যদিও এই লড়াইয়ে ওয়েলিংটনে বাংলাদেশের বড় শত্রু হবে বাতাস। সেই ব্যাপারটা খুব ভালো সামলাতে হবে বোলারদের। হ্যামিলটনে বাংলাদেশের পেস বোলিং ছিলো খুবই অনভিজ্ঞ। সেই জায়গায় কিছুটা অভিজ্ঞতা ফিরছে এই টেস্টে। কারণ প্রথম টেস্টে বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমান খেলবেন এই টেস্ট।

এই টেস্টে খেলার সম্ভাবনা ছিলো দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও; কিন্তু গতকাল কোচ স্টিভ রোডস পরিষ্কার করে দিয়েছেন, এখনো ব্যাটিং অনুশীলন করতে গেলে ব্যথা টের পাচ্ছেন মুশফিক। ফলে তার এই টেস্ট খেলার সম্ভাবনা শূন্যের কাছাকাছি।

সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com