মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৮১৯ বার পঠিত

পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, মুম্বাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয় এই বলিউড তারকাকে। তিনি যে পারফর্ম করবেন, তার জন্য সময় লাগবে পাঁচ মিনিট। কিন্তু এর জন্য প্রিয়াঙ্কা নাকি পাঁচ কোটি রুপি চেয়েছেন। তা শুনে ঘাবড়ে গেছেন বছর শেষের এই অনুষ্ঠানের আয়োজকেরা। আয়োজকেরা নাকি প্রিয়াঙ্কার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে সাহস পাচ্ছেন না।

প্রিয়াঙ্কা ভারতে সর্বশেষ পারফর্ম করেন ২০১৬ সালে, প্রডিউসারস গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেকোনো অনুষ্ঠানে তাঁর পারফর্মের অন্য রকম আকর্ষণ রয়েছে। তা ভেবেই নাকি প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়।

এদিকে সামাজিক কর্মকাণ্ডের জন্য ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া। শিশু-কিশোরদের প্রতি তাঁর মমতা আর নানা সামাজিক কাজের জন্য হারমোনি ফাউন্ডেশন থেকে তাঁকে এই পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মিড-ডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com